মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ময়মনসিংহে আগমন উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৩ রোজ শুক্রবার বিকালে ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এ সময় তিনি বলেন ময়মনসিংহের গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত করতে হবে। এই লক্ষ্যেই সকল প্রস্তুতি গ্রহণের জন্য স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আরও বলেন জননেত্রী শেখ হাসিনা একমাত্র তৃণমূলের নেতাকর্মী মূল্য দেয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জনাব নাজমুল হক মন্ডল, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জনাব তানজির আহমেদ রাজীব, ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান ইমন, সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জনাব প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব, সঞ্চালনা করেন ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জনাব শাহিনুর রহমান সাগর।
