২১-এ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরে মুক্ত বিহঙ্গ আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মঙ্গলবার সকালে শহরের ঝিলটুলীর অম্বিকা ময়দানে এ সময় মুক্ত বিহঙ্গ আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক মঞ্চ ফরিদপুর জেলা শাখার কবি ইলহাম আজিজ, গীতিকবি ডি আসাদ, শিল্পী স্বপন মাহমুদ, শিশু শিল্পী তাহিয়া সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
