২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মাটিরাঙ্গায় শান্তি পরিবহন ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি পরিবহন ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. ইউনুস মিয়া(৩৮) নামে ট্রাকচালক নিহত হয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলের দিকে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা নামক এলাকায় খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহন ও চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ঐ ব্যক্তি নিহত হয়।

ট্রাক চালকের সহযোগী মো. রাজন জানান, নিহত ট্রাক চালক মো. ইউনুস মিয়া চট্টগ্রামের অলংকার এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তিনি কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দা। 

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাকারিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

মাটিরাঙ্গায় শান্তি পরিবহন ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

লিংক কপি হয়েছে!