আজ ২৭ ফেব্রুয়ারী সোমবার বেলা ১২ টায় টাউন হল ভাষা সৈনিক শামসুল হক মুক্ত মঞ্চে ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীম চৌধুরী সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদা তাহমিনা প্রীতি।
আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগের সহ- সভাপতি নাজমা আজাদ, মসিকের ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিল শাম্মী আক্তার মিতু, ১,২,৩, ওয়ার্ডের মহিলা কাউন্সিল সেলিনা আক্তার সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ সহ প্রমূখ।
