২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৩ মার্চ ২০২৩

ফরিদপুর শহরের গোয়ালচামট আঙ্গিনা ব্রিজের উপরে বালু বোঝাই একটি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পলাতক।

নিহতরা হলেন, ইনজামুল শেখ ও অপর অজ্ঞত ২৫ বছরের যুবক। নিহত ইনজামুল সদর উপজেলার বৈঠাখালী গ্রামের এলাহী শেখের এর ছেলে। সে আলফা ইসলামী ইন্স্যুরেন্সে চাকরি করতেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ চন্দ্র মৃত্যু নিশ্চিত করে জানান, আঙ্গিনা ব্রীজের উপরে একটি ট্রাক মোটরসাইকেলকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৩ মার্চ ২০২৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

লিংক কপি হয়েছে!