২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

রাবি অধ্যাপক ড. হীরা সোবাহান-এর বিশ্বকবি রবীন্দ্রনাথ পিস অ্যাওয়ার্ড লাভ

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৪ মার্চ ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান, ছাপচিত্রী, গবেষক, সম্পাদক ও লেখক অধ্যাপক হীরা সোবাহান শিল্পকলা গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিশ্বকবি রবীন্দ্রনাথ পিস অ্যাওয়ার্ড ২০২৩ লাভ করেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি বিকালে ভারতের কলকাতার বারাসাতে রবীন্দ্র ভবন মিলনায়তনে আমার আশা ফাউন্ডেশন এবং ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিল আয়োজিত বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী, বিধায়ক, এমএলএ, টেলিভিশন, চলচ্চিত্র, সঙ্গীত শিল্পীবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব ও শিল্প- সাহিত্য অঙ্গনের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে হীরা সোবাহান জানান, গবেষণা কাজের মূল্যায়ন এদেশে খুব কমই হয়। তারপরেও বর্হিবিশ্ব থেকে এ ধরনের পুরস্কার প্রাপ্তি পরবর্তী গবেষণাকর্মে আমাকে আরও প্রণোদনা জোগাবে। কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৪ মার্চ ২০২৩

রাবি অধ্যাপক ড. হীরা সোবাহান-এর বিশ্বকবি রবীন্দ্রনাথ পিস অ্যাওয়ার্ড লাভ

লিংক কপি হয়েছে!