২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে মহড়া অনুষ্ঠিত 

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩
“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এর প্রতিপাদ্য  বিষয়কে সামনে নিয়ে “জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস”-২০২৩ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত ।জেলা প্রশাসন, ময়মনসিংহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গনে এ মহড়া ও র‍্যালী  অনুষ্ঠিত হয় ।  এ সময় অতিথি হিসেবে  জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা  সানোয়ার হোসেন  সহ ময়মনসিংহ মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের  পরিসংখ্যান  বিষয়ের সহকারী অধ্যাপক ও প্লাটুন কমান্ডার    মুহাম্মদ কামাল হোসেন ও আনন্দমোহন, মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, এবং মুমিনুন্নিসা সরকারি কলেজের ক্যাডেট বৃন্দ উপস্থিত ছিলেন ।
দিবসটি উপলক্ষে র‍্যালী  শেষে মহড়া পরিচালনা করেন মোহাম্মদ আতিকুর রহমান – সিনিয়র স্টেশন অফিসার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ।
 মোঃ হাবিজুর রহমান-  স্টেশন অফিসার
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ,  জাহাঙ্গীর আলম
ফায়ারফাইটার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ,  আনোয়ার হোসেন – ফায়ারফাইটার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ, . সূর্য চন্দ্র বর্মন ফায়ারফাইটার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ ।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে মহড়া অনুষ্ঠিত 

লিংক কপি হয়েছে!