বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

দুই ওভার হাতে রেখেই বাংলাদেশের জয়

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ মার্চ ২০২৩, ০৬:১৮ পিএম
কপি হয়েছে!

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ৩টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হয়। টস হেরে প্রথমে ব্যাটিং করে সব ওভার খেলে ৬ উইকেটে তাদের সংগ্রহ ছিল ১৫৬ রান। ১৫৭ রানের লক্ষ্য পূরণে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভার খেলে ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

ইনিংসে টাইগারদের হয়ে ওপেনিং জুটিতে নেমেছিলেন লিটন দাস ও রনি তালুকদার। তারা ৩৩ রান করে আউট হয়েছেন। ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন শান্ত। তিনি ৩০ বলে ৫০ রান করেছেন। তৌহিদ অভিষেক ম্যাচে ১৭ বলে করেছেন ২৪ রান। রনি ১৪ বলে ২১ রান এবং লিটন করেছেন ১০ বলে ১২ রান।

এদিকে, টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিন নতুন মুখ নিয়ে নেমেছিল সাকিবের দল। অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। আর ৮ বছর পর দলে ফেরা রনি একাদশে জায়গা করে নিয়েছিলেন। প্রায় দেড় বছর পর খেলেছেন শামীম পাটোয়ারী।

মাত্র ১৫৬ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসজুড়েই যেন উড়েছে বাংলাদেশ। আজকের ম্যাচ প্রথম থেকেই বাংলাদেশের অনুকূলেই ছিল। এর আগে ওয়ানডে সিরিজে ২-১ পয়েন্ট ব্যবধানে হারার পর টি-টোয়েন্টিতে যেন জেতার বিকল্প ছিল না টাইগারদের।