২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ মার্চ ২০২৩

ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সকাল ১০ ঘটিকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়” স্লোগানে উপজেলা সদরের প্রধান সড়ক র‍্যালি করে উপজেলা পরিষদের সামনে এসে র‍্যালি শেষ হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক এর সভাপতিত্বে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২৩এর
র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরীফ হোসেন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১০ মার্চ ২০২৩

নগরকান্দায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

লিংক কপি হয়েছে!