২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সোনাতলায় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ মার্চ ২০২৩

‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ মোকাবেলায় সবসময়’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ শুক্রবার সকালে উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দুর্যোগ প্রস্তূতি দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লীটন। বক্তব‍্যে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত কারণ ছাড়াও ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। কিন্তু আমরা যদি পূর্বপ্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকা আমাদের জন্য অনেক সহজ হবে। তাই ভূমিকম্প ও অগ্নিকাণ্ড ছাড়াও যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্বপ্রস্তুতি গ্রহণ করতে হবে।

দুর্যোগ প্রতিরোধে জনগণকে সচেতন করতে, বিভিন্ন পর্যায়ের মানুষের মাঝে সচেতনতামুলক বক্তব্য দেন সোনাতলা ফায়ার স্টেশন অফিসার আব্দুর রউফ।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১০ মার্চ ২০২৩

সোনাতলায় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!