পঞ্চগড়ে রেলপথ মন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সূজন বলছেন, সন্ত্রাস করে কোন দিন তোমরা বাংলাদেশের মানুষকে দাবাতে পারবে না। বাংলাদেশ আজ বহুদূর এগিয়েছে। রেলকে সম্প্রসারিত না করে বিএনপি জামায়াত সরকার তিনহাজার কিলোমিটার রেলপথকে পঁচিশ কিলোমিটারে নামিয়ে এনেছিল। পাঁচশ কিলোমিটার কমিয়ে এনেছিল বিএনপি। মন্ত্রী বলেন, কাউনিয়া থেকে চিলমারী এবং খুলনা থেকে বাগের হাট পর্যন্ত রেলপথ ছিল তারা সেটা তুলে দিয়েছিলেন। রেলপথের উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্ট ভাষায় বলেছেন, রেলকে তিনি গড়ে তুলতে চান। একটি টেকসই দীর্ঘমেয়াদি দেশ গড়ে তুলতে রেল ভারসাম্য রক্ষা করতে পারে।
তিনি শনিবার (১১ মার্চ) রাতে পঞ্চগড় শহরের মুক্তমঞ্চে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী দিনে ভারতের সিলিগুড়ির সাথে রেলপথ যোগাযোগের জন্য বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে সরকার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতি করেছেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য। বঙ্গবন্ধুর দর্শন ছিল গরীব দুখী মেহনতি মানুষের মুখে যেন হাসি ফুটে কৃষক সমাবেশেে জেলার ৫ উপজেলার কৃষকলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিকেল থেকে শুরু রাত পর্যন্ত চলে এ অনুষ্ঠান।
রেলপথ মন্ত্রী, পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
তিনি কৃষক সমাবেশে তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল৷ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ জম্ম দিয়েছিলেন। আওয়ামী লীগের জম্মের পর থেকেই ২৩ বছরের মধ্যে ১৪ বছর রাষ্ট্র কাটামো তৈরি করে দিয়েছেন।
পঞ্চগড় সদর উপজেলা কৃষক লীগ কৃষক এ কৃষক সমাবেশের আয়োজন করেন।
পঞ্চগড় সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কুদ্দুস প্রমানিকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ তারিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদত সম্রাট, কৃষক লীগের জেলা কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট আজিজার রহমার আজু, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার কৌশিক নাহিয়ান নাবিদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান শেখ মিলন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জল। অনুষ্ঠান সঞ্চালনা করেন পঞ্চগড় সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মফিজার রহমান।
