২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় রামনগরে অবাধে বালু উত্তোলন, ক্ষতির সম্মুখীন রাস্তা-ফসলি জমি

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ মার্চ ২০২৩

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামে অবাধে বালু উত্তোলন চলছে। গজগাহ গ্রামের ছত্তার শেখ,ইউনুস শেখ ফসলি জমি ধ্বংস করে অবাধে বালু উত্তোলন করছে যেকারণে পাশে থাকা রাস্তা ধসে গিয়ে চলাচল বন্ধ হতে পারে মনে করেন এলাকাবাসী। কয়েক সপ্তাহ ধরে একাধারে বালু উত্তোলন চলছে।বালু উত্তোলন করার বিষয় ছত্তার শেখ এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার জায়গা থেকে বালু উত্তোলন করে আমার বাড়িতে ফেলছি তাতে সমস্যা কিসের।তার বাড়ির লোকজন বলেন জমি আমাগো আমরা যা ইচ্ছা তাই করিব সরকারের কি। এবিষয় রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুদ্দুস ফকির বলেন মাটিকাটা বালু কাটা সবইতো অবৈধ রাস্তা বা জনগনের ক্ষতি হোক তা কেউ চায়না। আমি বালু উত্তোলন করতে তাদের নিষেধ করবো।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১২ মার্চ ২০২৩

নগরকান্দায় রামনগরে অবাধে বালু উত্তোলন, ক্ষতির সম্মুখীন রাস্তা-ফসলি জমি

লিংক কপি হয়েছে!