২২ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুইজন নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী বাসের চাপায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহসিড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো স্থানীয় জেড এ ভূট্টো মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তুর্য্য ভট্টাচার্য্য ও ভ্যানচালক মো. আকাশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাসা থেকে সকালে বিদ্যালয়ে যায় তুর্য্য ভট্টাচার্য্য। বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে সে ভ্যানচালক আকাশের সঙ্গে কথা বলছিল। এ সময় বরিশাল থেকে পটুয়াখালীগামী দ্রুতগতির আল আমিন পরিবহনের একটি যাত্রীবাহী তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার পরপরই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী দুইঘণ্টা সড়ক অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এতে শিমুলতলা এলাকায় সড়কের দুই পাশে তীব্র যানজট লেগে যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহত তুর্য্য নলছিটির পাশর্^বর্তী বাকেরগঞ্জের মিলন ভট্টাচার্য্যরে ছেলে। আর আকাশের এখনো পুরো পরিচয় পাওয়া যায়নি। বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীদের শান্ত করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুইজন নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

লিংক কপি হয়েছে!