জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিস। ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ প্রতিপাদ্যে শুক্রবার (১৭ মার্চ) সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানান জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।
এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসের উচ্চমান সহকারী মো. আশরাফুল ইসলাম, ডাটাএন্ট্রি অপারেটর আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ শুকুর মাহমুদ, ডাটাএন্ট্রি অপারেটর সারোয়ার হোসেন, মো. মুমিনুল ইসলাম, আরিফুজ্জামান প্রমুখ।
তারপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
