২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠির কাঠালিয়ায় সরকারি ভাবে জেলেদের পূনবার্সন সামগ্রী বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ মার্চ ২০২৩

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় দেশীয় মাছ ও শামুক-ঝিনুক সংরক্ষণ প্রকল্পের আওতায়, বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল, জাল, খাবার ও ছাগল রাখার খাঁচাঘর বিতরণ করা হয়েছে।
আজ ২০ মার্চ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে এ সব বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান চঞ্চল প্রধান অথিতি হিসেবে জেলেদের হাতে পূনবার্সনের এ সামগ্রী তুলে দেন।
৪০ জন জেলে প্রত্যককে দুটি করে ছাগি, পঁচিশ কেজি খাবার ও ছাগল লালন-পালনের একটি খাচাঘর দেয়া হয়েছে। এছাড়া পাচঁজন জেলের এক একটি দলের মোট আটটি দলকে সরকার অনুমোদিত বৈধ জাল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন সভাপত্বিত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুুদুল হক নাহিদ সিকদার।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২০ মার্চ ২০২৩

ঝালকাঠির কাঠালিয়ায় সরকারি ভাবে জেলেদের পূনবার্সন সামগ্রী বিতরণ

লিংক কপি হয়েছে!