২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ মার্চ ২০২৩

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কালিয়ার মোড় নামক স্হানে বাস- অটো গাড়ি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জনের খবর পাওয়া গেছে। নিহতরা হলেন সালথা উপজেলার তুগুলদিয়া গ্রামের মোস্তাকের স্ত্রী মর্জিনা (৪৫) ও তুগুলদিয়া গ্রামের আজগর এর শিশু ছেলে ইসমাইল (৬)।২২ মার্চ বুধবার বিকাল সাড়ে চারটার সময় খুলনা থেকে ছেড়ে আসা সেবা গ্রীন লাইন গাড়িটি বিশ্বরোডের নগরকান্দা উপজেলার কালিয়ার মোড় নামক স্থানে পৌঁছালে বিশ্বরোডের চলন্ত অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে অটো গাড়ির দুই যাত্রী নিহত হয়।এছাড়া কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে মর্গে প্রেরণ করেন।

 

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২২ মার্চ ২০২৩

নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

লিংক কপি হয়েছে!