২২ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পায়রা বন্দরে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়বে এপ্রিলের প্রথম সপ্তাহে

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

 

আগামি মাসে (এপ্রিলের) প্রথম সপ্তাহে পায়রা বন্দরে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়বে। মে মাসের প্রথম সপ্তাহে পায়রা বন্দরের ‘প্রথম টার্মিনাল’ উদ্বোধন করা হবে। ১০.৫ মিটার ড্রাফটের এবং ২২৫ মিটার দৈর্ঘ্যের জাহাজ আসবে। এ সপ্তাহের মধ্যে সাতটি জাহাজ আসবে।

পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ ২৬ মার্চ সম্পন্ন হবে। তখন পোর্টটি আরো বেশি ভায়েবল হবে। বড় বড় জাহাজ আসবে। ইনার ও আউটারবারে মার্কিং, বয়া বাতি বসানো হয়েছে। ইনারবারে ১৫টি জাহাজ রাখা যাবে । সেখানে লোডিং আনলোডিং কার্যক্রম চলবে।

পায়রা বন্দরের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্থদের ৪,২০০টি পরিবারের ন‍্যূনতম একজনকে ২৩টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা ম্বাবলম্বী হচ্ছেন। ক্যাপিটাল ড্রেজিংয়ের মাটি দিয়ে এক হাজার একর জমি ভরাট করা হয়েছে।

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাসমূহের ২০২২-২০২৩ অর্থবছরের এডিপিভূক্ত জিওবি ও সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত সময়ের বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে এসব তথ্য জানানো হয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি সভাপতিত্ব করেন।
মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল, পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল সহ সংস্থা প্রধানগণ সরাসরি ও অনলাইনে উপস্থিত ছিলেন।

বৈঠকে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ‍্যে কাজগুলো সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

পায়রা বন্দরে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়বে এপ্রিলের প্রথম সপ্তাহে

লিংক কপি হয়েছে!