ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়ন গয়েশপুর গ্রামে দেড়যুগ ধরে শিকলে বাঁধা ঝর্নার শিকলে বন্দী জীবনের গল্প ২৬ মার্চ রবিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়।
নগরকান্দায় দেড়যুগ ধরে শিকলে বাঁধা ঝর্না, পাশে দাঁড়ায়নি কেউ
অসহায় হতদরিদ্র ঝর্নার শিকলে বাঁধার খবর শুনা মাত্রই ইউএনও মোঃ মঈনুল হক বেলা দুই ঘটিকায় গয়েশপুর গ্রামের শফিউদ্দিন শেখের বাড়িতে গিয়ে শিকলে বাঁধা ঝর্না ও মানসিক রোগে আক্রান্ত ঝর্না বেগমের মা ফেলি খাতুন এর খোঁজ খবর নেন।এসময় তাদের দেখাশোনা জিনি করেছেন সেই নাতবউ আকলিমার হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এছাড়া তাদের পরিবারের জন্য সরকারি ভাবে সাহায্য সহযোগিতা আশ্বাস দেন ইউএনও।
