ময়মনসিংহ সদর-৪ আসনের কৃতি সন্তান আফজালুর রহমান বাবু’র সার্বিক তত্ত্বাবধানে এবং সিবিএমসিবি ছাত্রলীগের সহযোগীতায় ইফতার বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সিবিএমসিবিতে অসহায় মানুষ, হাসপাতালের রোগী এবং খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে প্রায় তিন শতাধিক ইফতার এবং রান্না করা খাবার বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, সাধারন সম্পাদক আজিজুর রহমান ইমন, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক তানজিন ফরাজী, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত ওশান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ফেরদৌস জয়, মহিলা বিষয়ক সম্পাদক লামিয়া ফাতমা সোহা, উপ-প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য কনক ও সাব্বির, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মিলনসহ মহানগর স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
