মঙ্গলবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় মুছাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে।
মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন বাবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফরিদের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের,সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ মঞ্জু, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আইয়ুব আলী,কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর,বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ হামিদ,কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাজ উদ্দিন মামুনসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তাশিক মির্জা।
