২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দা রাস্তার কাজে নিম্নমানের খোয়া, কাজের স্থানে নেই তদারকি কারক

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ ২০২৩

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা বাজার সংলগ্ন ব্রীজের দুই পাশে রাস্তা সংস্কার কাজে নিম্নমানের ইটের খোয়া দিয়ে তড়িঘড়ি কাজ করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান।

২৯ মার্চ বুধবার সকালে গিযে দেখা যায় নিম্নমানের ইটের খোয়া দিয়ে তড়িঘড়ি করে রাস্তা সংস্করণে কাজ করছে আলাউদ্দিন ট্রেডার্স এর শ্রমিকরা।একাজে উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে বরাদ্দ ধরা হয়েছে ৭ লাখ টাকা। কাজের স্থানে পাওয়া যায়নি তদারকি কারক এসও কে। স্থানীয় লোকজন জানান ব্রীজের দুই পাশে পাকা কার্পেটিং ভালো রাস্তা ছিলো কিন্তু কি কারনে ভালো রাস্তা নষ্ট করে পুনরায় রাস্তায় কাজ করছে তা তাদের জানা নেই।এছা নিম্নমানের ইটের খোয়া দিয়ে কাজ করছে তাতে রাস্তা পুর্বের চেয়ে অনেক খারাপ হচ্ছে। এবিষয়ে রাস্তায় দেখবাল করার দায়িত্ব থাকা এসও মাফুজ এর ফোন নাম্বারে একাধিক বার ফোন দিলে রিসিভ হয়না করায় তার বক্তব্য রাখেন যাপন। তবে রাস্তা সংস্কার এর বিষয় নগরকান্দা উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন কাজ করার কোন সুযোগ নেই ঠিকাদারের, আমি এসও কে বলে দিয়েছি কাজ খারাপ হলে বন্ধ করে দিতে।

তালমা ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন বলেন ভালো রাস্তা নষ্ট করে পুনরায় কাজ করছে তাও আবার নিম্নমানের ইটের খোয়া দিয়ে তড়িঘড়ি করে কাজ করছে, বিষয়টি ইন্জিনিয়ার কে জানিনাছি।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২৯ মার্চ ২০২৩

নগরকান্দা রাস্তার কাজে নিম্নমানের খোয়া, কাজের স্থানে নেই তদারকি কারক

লিংক কপি হয়েছে!