২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কটিয়াদীতে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে শিক্ষার্থীদের পাঠ্যাভাসের গুণগত মান উন্নয়নের লক্ষে পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১১ টায় অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে গভর্ণিং বডির সদস্য আব্দুল মালেক রনি মাস্টার ও আবু ছিদ্দিক মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাঈনুর রহমান মনির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের সদস্য সচিব আব্দুল কাইয়ূম ভূইয়া গঙ্গা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান খান মামুন, সাইফুল ইসলাম মাস্টার, সাইফুল আলেকীন মাস্টার, আব্দুল মান্নান মাস্টার, নুরুল ইসলাম ফরাজী কালাম মাস্টার, মজিবুর রহমান মেম্বার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক ফয়ছাল, কাজল মিয়া, খাইরুল ইসলাম কায়েস, সাবিনা আক্তার, লুৎফা আক্তার ও আঃ কাদির।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নূর মোহাম্মদ এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার প্রসারে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন সবসময়। তোমরা আগামীর দেশ গড়ার কারিগর, কাজেই আগামীতে বঙ্গবন্ধুর বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরকে লেখাপড়ায় মনোযোগী হয়ে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

কটিয়াদীতে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!