মাদারীপুরের কালকিনিতে মাদারীপুর জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান উপলক্ষে কালকিনিতে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে কালকিনি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা, পৌর মেয়র এস.এম হানিফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কায়েসুর রহমান, কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ শামিম হোসেনসহ স্থানীয় সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
