২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গলাচিপায় বিএনপির গণঅবস্থান

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

পটুয়াখালীর গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা বিএনপি অফিস কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার-ডিজেল থেকে শুরু করে কৃষি উৎপাদন উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গলাচিপা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ গণঅবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য এ্যাড. মুজিবুর রহমান টোটন, গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ও পানপট্টি ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমখোলা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আবদুস ছাত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম খান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

গলাচিপায় বিএনপির গণঅবস্থান

লিংক কপি হয়েছে!