২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা রুমেলের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৮ এপ্রিল ২০২৩
মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল ‘র নির্দেশে  চরপাড়া প্রাইমারী স্কুল, ময়মনসিংহ, বিকাল ৩ টায় দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মোঃ আসাদুজ্জামান রুমেল সদস্য, আহ্বায়ক কমিটি, জেলা যুবলীগ,ময়মনসিংহ এসময় মোট ৬০০ দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, এবং তিনি তাদেরকে  আশ্বস্ত করেন ঈদের সময় বিকাশের মাধ্যমে টাকা দিয়ে সাহায্য করবেন, তারজন্য একটি সেবা মূলক বক্স দেওয়া হয় সেটা অসহায় গরীব মানুষের বিকাশ নাম্বার লিখে বক্সে রাখার  আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. আজহারুল ইসলাম আহ্বায়ক জেলা যুবলীগ ময়মনসিংহ আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফজলুল হক উজ্জ্বল, কাউন্সিলর ১৪ নং ওয়ার্ড ময়মনসিংহ সিটি কর্পোরেশন। জেলা যুবলীগ নেতা
সাগর চৌধুরী, তারেক হাসান রনি,  শফিকুল আলম রুকন,  নাহিদুল ইসলাম, আতাউর রহমান মিলন, আলামিন স্বপন,  এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা রুমেলের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

লিংক কপি হয়েছে!