২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কোম্পানীগঞ্জে দেশনেত্রী ১০ দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচী

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে সোমবার বিকেল ৩টায় বসুরহাট ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার সামনে অবস্থান কর্মসূচী পালন করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদারের সভাপতিত্বে এবং বসুরহাট পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক আবদুল্লাহ-আল-মামুনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেট্রো-হোম্স লিঃ এর কর্ণধার ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতা আলহাজ ফখরুল ইসলাম, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহমান বলেন, এখন দলা-দলি, কে এম.পি ও কে নেতা হবে এ সময় নয়। এখন সকলে ঐক্যবদ্ধ হয়ে এ স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। অবস্থান কর্মসূচীর পরে বিএনপি নেতা ফখরুল ইসলামের বাসায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১০ এপ্রিল ২০২৩

কোম্পানীগঞ্জে দেশনেত্রী ১০ দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচী

লিংক কপি হয়েছে!