২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈদ উপলক্ষে ঈশ্বরগঞ্জে ফ্রি হাট

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিম্ন আয়ের মানুষের সামনে ঈদের আনন্দ ভাগাভাগি করে তাদের মুখে হাসি ফোঁটাতে ঈদ সামগ্রী বিতরণ করেছে ঈশ্বরগঞ্জ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার জয়পুর গ্রামে শুরু হয় ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম। সরেজমিনে দেখা যায়, নারী-পুরুষ ও বিভিন্ন বয়সের মানুষ সারি বেঁধে চাল, সেমাই, চিনি, তেলসহ ঈদের বাজার নিতে এসেছে নিম্ন আয়ের মানুষগুলো। এর জন্য দিতে হচ্ছে না কোনো মূল্য।

আয়োজকরা জানান, প্রায় ২৫০ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে এই ঈদ উপহার। উপহার পেয়ে খুশি এই এলাকার নিম্নবিত্তরা। ঈদে সামগ্রী পেয়ে খুবই খুশি এলাকার শত শত মানুষ।

এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ ফাউন্ডেশনের সদস্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি নূর-এ-আলম রবিন, ঈশ্বরগঞ্জ ফাউন্ডেশনের সদস্য মোঃ সালাউদ্দিন, মাহবুব হাসান তুহিন, মোঃ বুরহান উদ্দিন প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

ঈদ উপলক্ষে ঈশ্বরগঞ্জে ফ্রি হাট

লিংক কপি হয়েছে!