২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাংবাদিককে প্রাণনাশের হুমকি জুয়ারীদের!

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পুটিজানা ইউনিয়ন এলাকায় জুয়া, মাদক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্থানীয় সাংবাদিক আজিজুল ইসলাম কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মনির ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ বিষয়ে গত ১৭ এপ্রিল ফুলবাড়ীয়া থানায় জীবনের নিরাপত্তা চেয়ে অভিযোগ করেছেন সাংবাদিক আজিজুল ইসলাম।

ভুক্তভোগী সাংবাদিক আজিজুল ইসলাম বলেন, পুটিজানায় জুয়া আর মাদক যেভাবে বেড়েছে তাতে করে ফুলবাড়ীয়ার সুমাম ক্ষুণ্ন হতে বসেছে।’ তিনি বলেন, ফুলবাড়ীয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি, ছিনতাইকারী এমনকি হত্যা মামলার আসামিদের এখন মাদকের বড় সিন্ডিকেট পুটিজানায়। আর তাদের অশ্রয় দেন একটি প্রভাবশালী মহল।

তিনি বলেন, গত ১৪ এপ্রিল নববর্ষে উপলক্ষে শিবগঞ্জ হাট কালির বাজার আল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে মেলায় জুয়ার প্রতিবাদ করায় মনির আমাকে হুমকি প্রদান করেন। এ সময় তার সাথে আমার কথা-কাটাকাটি হলে সে আমাকে বলে, ‘সব বিষয়ে বাম হাত ঢুকাবি না। নইলে একদম মাইরা ফালামু কেউ লাশ খোঁজ পাবে নাহ্। আমাদের থেকে বড় মান্তান এলাকায় কোন শালায়। পরে জুতা হাতে তুলে নেয়।

এ ঘটনার পর থানায় গিয়ে নিজের নিরাপত্তা চেয়ে অভিযোগ করেন বলেও জানান সাংবাদিক আজিজুল ইসলাম। আজিজুল ইসলাম ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোকিত সকাল পত্রিকায় কর্মরত।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

সাংবাদিককে প্রাণনাশের হুমকি জুয়ারীদের!

লিংক কপি হয়েছে!