২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার পর হত্যা, কিশোর আটক

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পুলিশ ধর্ষনচেষ্টাকারী তারই ফুফাতো ভাই ১৪ বছরের হাবিবুল্লাহ কে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ ।

শিশুর নাম আশামনি ময়না (৮) । সে মনোয়ার হোসেনের মেয়ে। ধর্ষনকারী কিশোরের নাম হাবিবুল্লাহ (১৪) সে আব্দুর রশিদের ছেলে। তাদের বাড়ি পার্শ্ববর্তী দন্ডপাল ইউনিয়নের শ্মশানকালী এরাকায়। তারা সম্পর্কে ফুফাতো ভাই বোন। আটক হাবিবুল্লাহর তথ্য মতে নিহত আশামনির মৃতদেহ বাড়ির পাশে ভুট্টা ক্ষেত হতে এলাকাবাসির সহায়তায় পুলিশ উদ্ধার করে৷

দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা ও কিশোরের পরিবার সুত্রে জানা যায়, সে পরিবারের মা বাবার সাথে ঢাকায় থাকতো, মঙ্গলবার তারা ঢাকা থেকে গ্রামে আসে। ধর্ষণের চেষ্টার শিকার শিশু ও ধর্ষক কিশোরের বাড়ি পাশাপাশি।
ঘটনাস্থলে পুলিশের দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন ঘটনাস্থলে পরিদর্শনে আসেন।

১৯ এপ্রিল বুধবার বিকেলে শিশু আশামনিকে জোর করে খেলার কথা বলে ১ কিলোমিটার দুরে ভুট্টা ক্ষেতে নিয়ে যেতে দেখে এলাকার লোকজন। কিন্তু তারা সম্পর্কে মামাতো ফুপাতো ভাই বোন হওয়ায় তারা কিছু বলেননি ও গুরুত্ব দেননি।
সন্ধ্যা হলেও শিশুকে বাসায় না ফেরায় তারা খুঁজাখুঁজি শুরু করে।
এদিকে কিশোর রসুল মসজিদে ইফতার করে এসে মামার বাসায় এসে দাদির ঘরে টিভি দেখতে থাকে। অনেক খুঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় এশার নামাজের আগ মুহূর্তে মসজিদে মেয়ে হারিয়ে যাওয়ার ঘোষনা দেয়া হয়।

বিকেলে ছেলেটির সাথে ভুট্টা ক্ষেতে নিয়ে যাওয়ায় এলাকাবাসির মনে সন্দেহ হয়। এক পর্যায়ে ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি প্রকাশ করে। পরবর্তীতে ছেলেটিকে সাথে নিয়ে ভুট্টা ক্ষেতের ঘটনাস্থলে নিয়ে গেলে সেখানে মেয়েটিকে মৃত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখা যায়। সে সময় মেয়েটির পরনে পেন্ট ছিলনা। এসময় মেয়েটির যৌনাঙ্গে রক্তের দাগ পাওয়া যায় বলে জানান স্থানীয়রা। পরে এলাকাবাসী দেবীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।
দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শনে আসি। লাশের সুরতহাল শেষে লাশ পোষ্ট মডামের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযুক্ত ছেলেকে আমরা পুলিশ হেফাজতে নিয়েছি। উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন শিশুটির ধর্ষন চেষ্টার পর শ্বাসরুদ্ধ করে হত্যার বিষয়টি বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়ের পিতা মাতা স্বাভাবিক হলে তাদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার পর হত্যা, কিশোর আটক

লিংক কপি হয়েছে!