প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ঈদুল ফিতরে অসহায় মানুষদের সহায়তা এগিয়ে এসেছেন রেলপথ মন্ত্রীর সহধর্মিণী।
এগারো শত এতিম ও দুস্থ মানুষকে প্রদান করলেন ঈদ উপহার। রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপির সহধর্মিণী শাম্মি আকতার মনির উদ্যোগে ১১ শত গরিব অসহায় দুস্থ ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২০ এপ্রিল সকালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী দাখিল মাদরাসা মাঠে এ সকল ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
রেল মন্ত্রীর সহধর্মিণীর পক্ষে ময়দানদিঘী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.ফেরদৌস ওয়াহিদ লাবণ্য এসকল ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি,পায়জামা ও পাঞ্জাবি।
এসময় জেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুর রহিম রিপন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, ময়দানদিঘী দাখিল মাদরাসার সুপার আব্দুল মান্নান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি, ইত্তেফাক ও এনটিভির প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বোদা প্রেসক্লাবের সভাপতি ও আমাদের সময়ের প্রতিনিধি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
