বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

ঈদের দিনেও ক্রিকেট নিয়ে ব্যস্ত সাকিব

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ০৭:৩০ পিএম
কপি হয়েছে!

আজ ঈদুল ফিতর। ঈদ উৎসবে মেতেছে সারা দেশ। গ্রামের বাড়ি মাগুড়াতে ঈদ পালন করছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। দেশের বাড়ির আত্মীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে ঈদ উদযাপন করছেন সাকিব।
সকালে বাবা মাশরুর রেজাকে নিয়ে মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদের নামাজ আদায় করেন সাকিব। নামাজ শেষে স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন তিনি।
এরপর বন্ধুদের সাথে মাগুরায় ঘুড়ে বেড়ান সাকিব। সেখানেই নির্জন খোলা জায়গায়  সারি সারি গাছের  মাঝে স্থানীয় কিছু ছেলেরা টেপ-টেনিস বলে ক্রিকেট খেলছিলো। সেটি দেখে আর লোভ সামলাতে পারেননি সাকিব। ব্যাট হাতে নেমে যান সাকিব। অল্প কিছুক্ষণ ব্যাটিংও করেন তিনি। ঈদের দিনটা  বেশ ভালোভাবেই উপভোগ করছেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব। তিনি লিখেছেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!’