২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলা, বাড়ি-ঘর ভাঙচুর আহত ১০

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ এপ্রিল ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় ঈদের নামাজ পড়ে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষের হামলার ঘটনায় ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে শনিবার (২২ এপ্রিল) নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামে।
স্থানীয়রা জানান, বিলনালিয়া গ্রামের মৃত রফিক বিশ্বাসের ছেলে সাইফুল বিশ্বাসের সঙ্গে একই গ্রামের মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে জাহিদ বিশ্বাস ও গিয়াস বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার ঈদের নামাজ পড়ে বাড়ী ফেরার পথে গিয়াস বিশ্বাসের বাড়ির সামনে পৌছালে মৃত রফিক বিশ্বাস এর ছেলে সাইফুল বিশ্বাস এর উপর প্রতিপক্ষ জাহিদ বিশ্বাস ও গিয়াস বিশ্বাস এবং তাদের লোকজন অতর্কিত হামলা চালায় বলে সাইফুল বিশ্বাস বলেন।এছাড়া এই হামলার ঘটনার জেরে বাড়িতে হামলা চালিয়ে একটি সরকারি ঘর সহ কয়েকটি ঘর ভাঙ্চুর করে বলে অভিযোগে উল্লেখ করেন। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় বাড়িঘর ভাংচুর সহ ১০ জন আহত হয়। আহতরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সাইফুল বিশ্বাস নগরকান্দা হাসপাতালে ভর্তি রয়েছে। বিপক্ষ দলের এই হামলায় সাহিনুর বেগম (৩৫), জাহিদ বিশ্বাস (৫৫), বশার বিশ্বাস (৫০), রাকিব বিশ্বাস (৩৫),, সাকিন বিশ্বাস (২২) হাসপাতালে ভর্তি। সাইফুল বিশ্বাস বলেন গিয়াস বিশ্বাস,কাওছার বিশ্বাস, রুহুল বিশ্বাস,বিল্লাল বিশ্বাস,সাহিন বিশ্বাস, সাকিন বিশ্বাস গংরা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এবিষয় জাহিদ বিশ্বাস, বশার বিশ্বাস বলেন জমি জমা নিয়ে বিরোধ চলছে ঈদের দিন সাইফুল বিশ্বাস সহ তার লোকজন আমাদের উপর হামলা চালায়, এছাড়া তারা বাড়িঘর দোকান ভাংচুর করে।সাইফুল বিশ্বাস বলেন এঘটনায় নগরকান্দা থানায় একটি অভিযোগ করেছি
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা এখন শান্ত রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষের কোন অভিযোগ করেনি।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩

নগরকান্দায় ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলা, বাড়ি-ঘর ভাঙচুর আহত ১০

লিংক কপি হয়েছে!