২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সলঙ্গায় আর্ন্তজাতিক শ্রমিক দিবস পালন

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০১ মে ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গায় আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানা শাখার উদ্বোগে (১ মে সোমবার) সকাল ৭ ঘটিকার সময় সিরাজগঞ্জ রোডস্থ হাটিকুমরুল গোলচত্তরে বিশাল এই র‌্যালী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানা শাখার সভাপতি মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে গোলকপুর বাইতুল আমান জামে মসজিদের সামনে থেকে এক বিশাল র‌্যালী বের হয়ে, হাটিকুমরুল গোলচত্তরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মসজিদ চত্তরে এসে শেষ হয়।

এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান হোসেন সহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০১ মে ২০২৩

সলঙ্গায় আর্ন্তজাতিক শ্রমিক দিবস পালন

লিংক কপি হয়েছে!