২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কৃষকের ধান কেটে বাসায় পৌঁছে দিলো ছাত্রলীগ নেতা দর্পন

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০১ মে ২০২৩

পটুয়াখালীর গলাচিপায় শ্রমিক সংকটে দরিদ্র কৃষকের জমির পাঁকা ধান কেটে দিলো উপজেলা ছাত্রলীগ নেতা ও নলুয়াবাগী সাংগঠনিক ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ইয়ামিন হাসান দর্পন এর নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা।

সোমবার (০১লা মে) দুপুরে উপজেলার ডাকুয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ডের দরিদ্র কৃষক মোস্তফা ঢালী ও তোফায়েল মৃধার জমির পাঁকা ধান কেটে ঘরে তুলে দেন তারা। ধান কাটায় অংশ নেন– গলাচিপা উপজেলা ছাত্রলীগের কর্মী মিখাইল, জিসান, বাপ্পি ও আতিক।

এসময় ছাত্রলীগ নেতা ইয়ামিন হাসান দর্পন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত বাস্তবায়নে ও পটুয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় আমরা ছাত্রলীগ নেতাকর্মীরা আজ ধান কেটেছি।

কৃষক তোফায়েল মৃধা বলেন, ছাত্রলীগের তরুণ নেতাকর্মীরা তপ্ত রোদে ধান কেটে আমাদের সাহায্য করেছেন। আমরা এ ধরনের কাজে খুব উপকৃত হয়েছি।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০১ মে ২০২৩

কৃষকের ধান কেটে বাসায় পৌঁছে দিলো ছাত্রলীগ নেতা দর্পন

লিংক কপি হয়েছে!