২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মিন্টু ও সুজনের উদ্যোগে কৃষকের ধান কেটে দিলেন

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩

 

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও বিপ্লবী সাধারণ সম্পাদক, ময়মনসিংহের কৃতি সন্তান জননেতা এ কে এম আফজলুর রহমান বাবু ঘোষিত “কৃষকের ধান কাটা” কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমনের নির্দেশে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের দাসপাড়া এলাকায় কৃষক আব্দুল খালেদের ৪০ শতাংশ ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয় ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
মনিরুল ইসলাম মিন্টু ও উপগ্রন্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সুজনের নেতৃত্বে অর্ধশত কর্মী।

আব্দুল খালেদ বলেন, আমার ৪০ শতাংশ জমিতে ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আমার কষ্টের এ খবর পেয়ে ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মনিরুল ইসলাম মিন্টু ও মেহেদী হাসান সুজনের উদ্যোগে কর্মীদের নিয়ে এসে বিনা পারিশ্রমিকে ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের প্রতি।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩

মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মিন্টু ও সুজনের উদ্যোগে কৃষকের ধান কেটে দিলেন

লিংক কপি হয়েছে!