নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ
ময়মনসিংহে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এর রোগ মুক্তির জন্য কুরআন শরীফ খতম ও দোয়া এবং মিলাদ মাহফিল করেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ নুরুল ইসলাম সুজন।

আজ বিকেলে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ নুরুল ইসলাম সুজনের আয়োজনে নগরীর রাহমানিয়া মাদ্রাসা ও এতিমখানায় কুরআন শরীফ খতম ও দোয়া এবং মিলাদ মাহফিল আয়োজন করেন।

দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মী মেহেদী হাসান জয়,আব্দুল রহমান, শাহজালাল, বাবলুসহ প্রমুখ নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এর রোগ মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন শারীরিকভাবে ভাবে অসুস্থ্য হয়ে তিনি ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন।
