২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি বিদ্যালয়ে ওয়াশ ব্লকের কাজ শুরু

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৬ মে ২০২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের খেলারাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পাইকানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষকদের ব্যবহারের জন্য বিদ্যালয় দুটির ওয়াস ব্লকের কাজের উদ্ধোধন করা হয়েছে। দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জর্জ প্রধান অতিথি উপস্থিত থেকে উদ্ধোধন করে কাজের শুরু করেন।
শনিবার ৫ এপ্রিল দুপুরে এ কাজের উদ্ধোধন করা হয়।
রেলপথ মন্ত্রী পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য (বোদা, দেবীগঞ্জ) ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপির সুপারিশের ভিত্তিতে পঞ্চগড় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে খেলারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইকানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটিতে প্রায় ১২ লক্ষ টাকা করে ব্যয়ে আধুনিক মানসম্মত ওয়াশ ব্লকের কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি ভুষন রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দেবীগঞ্জের উপ সহকারী প্রকৌশলী শওকত উল ইসলাম, খেলারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়, সভাপতি অজিক কুমার রায়, পাইকানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিদার রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলম মামুন, দেবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, বিদ্যালয়ের সাবেক সভাপতি শ্যামল কুমার রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিমল কুমার রায়, ইউপি সদস্য হাফিজুল ইসলাম, একরামুল হক, সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ইউনিয়ন ছাত্র লীগের সদস্য মারুফ, সৌরভ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৬ মে ২০২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি বিদ্যালয়ে ওয়াশ ব্লকের কাজ শুরু

লিংক কপি হয়েছে!