ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এক বীর মুক্তিযোদ্ধার সন্তান। সে ফুলসুতি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা চাক্কু চৌধুরী । জানা গেছে শনিবার সন্ধ্যায় নগরকান্দার ফুলসুতি বাজার থেকে বাড়ি ফেরার সময় চাক্কু চৌধুরীকে ফুলসুতি গ্রামের লিপ্টন চৌধুরীর ছেলে শুভ চৌধুরীর নেতৃত্বে একই গ্রামের লিয়াকত মাতুব্বরের ছেলে রিয়াজ সহ কয়েকজন লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। চাক্কু চৌধুরীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বীর মুক্তিযোদ্ধার সন্তান বিএনপি নেতা গোলাম মর্তুজা চৌধুরী চাক্কুকে দেখতে ও তার চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে আসেন নগরকান্দা উপজেলা বিএনপির এবং নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ।এবিষয় থানায় মামলা করবেন বলে আহত চাক্কুর স্বজনরা জানান।
নগরকান্দায় বীর মুক্তিযোদ্ধার সন্তানকে মারপিট, হাসপাতালে ভর্তি
