২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ডিমলায় ট্রাক্টরের ধাক্কায় নবম শ্রেণির ছাত্র নিহত

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৯ মে ২০২৩

নীলফামারীর ডিমলায় ট্রাক্টরের ধাক্কায় শাহিন আলম (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে । মঙ্গলবার (৯ মে) সকাল ৯টা ৩০ মিনিটে ডিমলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে উত্তর তিতপাড়া মিয়া পাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

শাহিন আলম উত্তর তিতপাড়া (মিয়া পাড়া) গ্রামের আজিজুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, শাহিন আলম জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।  সাবেক ইউপি সদস্য তহিদুল ইসলামের বাড়ি থেকে বাবলু পাগলার বাড়ী পর্যন্ত রাস্তাটি নির্মাণ কাজ চলাকালিন ঠিকাদারের  বালুর ট্রাক্টরের ধাক্কায় শাহিন আলম মাথায় প্রচন্ড আঘাত পেলে স্থানীয়রা আহত ব্যক্তিকে ডিমলা উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল হতে ড্রাইভার মেরাজ ইসলামকে আটক করে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৯ মে ২০২৩

ডিমলায় ট্রাক্টরের ধাক্কায় নবম শ্রেণির ছাত্র নিহত

লিংক কপি হয়েছে!