● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
রোজনামচা

রক্তচাপ নীরব ঘাতক; সচেতনতার বিকল্প নেই

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৬:৪৩ পিএম
কপি হয়েছে!

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে বক্তারা বলেছেন, রক্তচাপ নীরব ঘাতক। সঠিক সময়ে চিকিৎসা ও সচেতনতার বিকল্প নেই।
আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস- ২০২৩ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
তারা বলেন, উচ্চ রক্তচাপ রোগের কোনো লক্ষণ নিরূপণ করা যায় না।  কারো উচ্চ রক্তচাপ থাকলেও, তিনি যদি চেকআপ না করেন তাহলে তার সচেতনতা তৈরি হয় না। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিয়মিত রক্তচাপ নির্ণয় করা দরকার।
এদিকে, দিবসটি উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। এদিন শুরুতে হাসপাতালের সামনে বেলুন উড়িয়ে এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন হাসপাতালের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী।
এরপর হাসপাতালের অডিটোরিয়ামে একটি গণমুখী সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী)-এর সভাপতিত্ব করেন।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক।
তিনি বলেন, উচ্চ রক্তচাপের ফলে অনেক সময় একজন মানুষের জীবনে বড় ধরনের অঘটন ঘটতে পারে। এ জন্য সঠিকভাবে উচ্চ রক্তচাপ পরীক্ষা করা প্রয়োজন। আর এটি কমাতে হলে অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরি বলেন, আমরা ২০১৮ সাল থেকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির পাইলট পর্বের সফল সমাপ্তির পর, ‘বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ’ নামে একটি কর্মসূচি শুরু করে যা  দেশের ২৩ জেলার ১৮২ টি উপজেলায় চলমান রয়েছে। বর্তমানে এই কাভারেজ এলাকায় মোট প্রায় ১২ লাখ লোকের স্ক্রিনিং করা হয়েছে। উচ্চ রক্তচাপে ভুগছে এমন রোগীদের রেজিস্ট্রি করা হয়েছে মোট প্রায় ১ লাখ ৬০ হাজার। আর এদের মধ্যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার ৫৩ শতাংশ , যা নিঃসন্দেহে প্রশংসনীয়।
সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, উচ্চ রক্তচাপ একটি নিরব ঘাতক। জাতিকে সচেতন করা ছাড়া এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই চিকিৎসক ও সাধারণ মানুষদের উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতন হতে হবে।
এদিন দুপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের অডিটোরিয়ামে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে উচ্চ রক্তচাপ বিষয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে উচ্চ রক্তচাপের চিকিৎসার নানা দিক নিয়ে আলোচনা করে বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ ছাড়াও মে মেজারমেন্ট মানথ- (এমএমএম) এর অধীনে দেশব্যাপী বিনামূল্যে সাধারণ মানুষদের রক্তচাপ পরীক্ষা করা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।