২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ডিমলায় এমপি’র ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ মে ২০২৩

নীলফামারীর ডিমলা  উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সংসদ সদস্যের অনুকুলে ২০২২-২৩ অর্থ বছরের বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল হতে উপজেলার প্রতিবন্ধি, অস্বচ্ছল ব্যক্তি, শিক্ষার্থী ও অসুস্থ ১৫০ জনের প্রত্যেকের মাঝে ২ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা প্রদান করা হয়েছে।

বুধবার (১৭-মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এই অর্থ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল বারী, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার প্রমূখ।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১৭ মে ২০২৩

ডিমলায় এমপি’র ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ বিতরণ

লিংক কপি হয়েছে!