২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে গলায় লিচু আটকে প্রাণ গেল শিশু রায়হানের

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ মে ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে লিচু খাওয়ার সময় গলায় আটকে রায়হান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার ১৭ মে দুপুরে আটোয়ারী উপজেলার সোনাপাতিলা কোটগছ এলাকায় ঘটে। নিহত রায়হান একই এলাকার আব্দুর রজ্জাকের ছেলে। বাজার থেকে কিনে আনা লিচু অন্যদের সাথে খাচ্ছিল রায়হানও। খাওয়ার সময় হঠাৎ করে লিচু শিশু রায়হানের গলার ভিতরে আটকে নিশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হলে তাকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত উদ্ধার করে পরিবারের লোকজন শিশু রায়হানকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে লিচু খাচ্ছিল রায়হান। এ সময় হঠাৎ একটি লিচু খোসাসহ মুখে দিলে তার গলায় আটকে যায়।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১৭ মে ২০২৩

পঞ্চগড়ে গলায় লিচু আটকে প্রাণ গেল শিশু রায়হানের

লিংক কপি হয়েছে!