২০২২-২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতাতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মধ্যে থেকে নির্বাচিত সুফলভোগীদের মাঝে উপকরণ (বকনা) বাছুর বিতরণ করা হয়।
সোমবার দুপুর সাড়ে ১১টার সময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠিত হয়।
বিতরণ কর্মসূচির উদ্ভোদন করেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভূঁইয়া। এ সময় সুফলভোগীদের মাঝে ২০টি বকনা বাছুর ও উপকরণ বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান আরা পারভীনসহ প্রমুখ।
কোম্পানীগঞ্জে প্রান্তিক সুফলভোগী জেলেদের মাঝে বাছুর বিতরণ
