২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গুচ্ছের বি ইউনিটের ফলাফল প্রকাশিত

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে ২০২৩

তানভীর আনজুমঃ গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছেন ৫৬.৩২ শতাংশ (৫৩ হাজার ২৯৬ জন) ভর্তিচ্ছু। সর্বোচ্চ নম্বর পেয়েছেন সিসরাত জাহান। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯৩ দশমিক ২৫।আজ মঙ্গলবার রাত ৯টার পর এই ফলাফল প্রকাশ করা হয়।

এবার বি ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ৯৬ হাজার ৪৩৪ জন। এরমধ্যে উপস্থিত ছিলেন ৯৪ হাজার ৬৪১ জন। ৭ জন পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়।

ভর্তি পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ৯০ নম্বরের উপরে ২ জন, ৮০ এর উপরে ১০৩ জন, ৭৫ এর উপরে ৩৪৫ জন, ৭০ এর উপরে ৯৯১, ৬৫ এর উপরে ২৩৩৩, ৬০ এর উপরে ৪৮৪১, ৫৫ এর উপরে ৮৯৮৫, ৫০ এর উপরে ১৪৯৭০, ৪৫ এর উপরে ২২৫৮৩, ৪০ এর উপরে ৩১৭৩৬, ৩৫ এর উপরে ৪২০৪৫, ৩০ এর উপরে ৫৩২৯৬ এবং ৩০ এর নিচে পেয়েছেন ৪১৩৩৮ জন ভর্তিচ্ছু।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৩ মে ২০২৩

গুচ্ছের বি ইউনিটের ফলাফল প্রকাশিত

লিংক কপি হয়েছে!