২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মধ্যেরাতে মাইনী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি প্রায় ২ কোটি টাকা

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৭ মে ২০২৩

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারের আগুন লেগে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত রাত আনুমানিক ভোর ৩টার সময় বাজারের মাঝামাঝি একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সাথে সাথে লংগদু ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, রেডক্রিসেন্ট এবং জনসাধারণ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাজার কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল। তিনি বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো বলা যাচ্ছেনা, বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।

লংগদু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সেলিম বলেন, আগুনের খবর পেয়ে সাথে সাথে আমরা ফায়ার ফাইটারদের নিয়ে কাজ শুরু করি, প্রায় ৪০ থেকে ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তবে তদন্ত করে বলা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৭ মে ২০২৩

মধ্যেরাতে মাইনী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি প্রায় ২ কোটি টাকা

লিংক কপি হয়েছে!