২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গুচ্ছ ‘সি’ ইউনিট পরীক্ষা সম্পন্ন উপস্থিতি ৯৫ শতাংশ

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৭ মে ২০২৩

তানভীর আনজুম, জবি প্রতিনিধিঃ গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিত হয়েছেন ৯৫ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী।

শনিবার (২৭ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

তিনি বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আবেদন করেন ১৫ হাজার ৯২১ জন শিক্ষার্থী। যার মধ্যে পরীক্ষায় উপস্তিত ছিলেন ১৫ হাজার ২৪৬ জন শিক্ষার্থী এবং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৬৭৫ জন।

সি ইউনিট তথা ব্যবসায় শিক্ষা বিভাগে মোট আবেদন জমা পড়ে ৩৯ হাজার ৮৬৪ টি। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো সি ইউনিটে মোট আসন সংখ্যা ৩ হাজার ৪৯৬ টি। যেখানে আসন প্রতি লড়েছে ১২ জন ভর্তিচ্ছু।

আজ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র সহ একটি উপকেন্দ্র উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৭ মে ২০২৩

গুচ্ছ ‘সি’ ইউনিট পরীক্ষা সম্পন্ন উপস্থিতি ৯৫ শতাংশ

লিংক কপি হয়েছে!