কিশোরগঞ্জের কটিয়াদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলায় কটিয়াদী পৌরসভার অন্তর্গত দুটি মহিলা দল ও দুটি পুরুষ দল অংশ গ্রহণ করেন।
মহিলা দলে কাহেতেরটেকী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল কটিয়াদী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় দল কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপর খেলায় পুরুষ দলে কটিয়াদী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনি শারমিন সুলতানা, বিশেষ অতিথি ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার শহীদুল ইসলাম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, চড়িয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, পূর্বচর পাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফখরুল আলম, কটিয়াদী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার সাহা, কটিয়াদী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার পারভীন, ঘাগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয়া বণিক, মুমুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা রহমান, কাহেতেরটেকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, চরপুক্ষিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, ভাংনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাফিকুর রহমান, ভোগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক মধুসুদন সাহা।
এই টুর্নামেন্টের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে ভাল ফুটবল খেলোয়াড় তৈরির পাশাপাশি ক্ষুদে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহ বৃদ্ধি পাবে।
কটিয়াদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় পৌরসভা পর্যায় ফাইনাল খেলা অনুষ্ঠিত
