২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে বই উপহার!

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৫ জুন ২০২৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। সোমবার (৫ জুন) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে একটি র‍্যালি বের হয়।

এসময় সময় শিক্ষার্থীরা পরিবেশের গুরুত্ব উপস্থাপন সহ নানান উদ্যোগে দিনটির তাৎপর্য তুলে ধরেন। বিভাগ থেকে র‍্যালিটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে জয় বাংলা ভাস্কর্যে এসে সমাপ্ত হয়।

বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এনভায়রনমেন্টাল ক্লাব দিনটির তাৎপর্য তুলে ধরতে ২৫০ গ্রাম প্লাস্টিকের বিনিময়ে বই উপহার দিয়েছে। যাতে করে যেখানে সেখানে থাকা অপ্রয়োজনীয় প্লাস্টিক মাটির ক্ষতি না করতে পারে। এই প্রক্রিয়ায় সংগ্রহ করা প্লাস্টিক বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে বৃক্ষ রোপণ করার কর্মসূচী হাতে নিয়েছে ক্লাবটি।

উল্লেখ্য, মানবসভ্যতার জন্য পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান যার ভিত্তি করে সভ্যতা টিকে আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মূর্হত বেঁচে ক্ষেত্রে এর ভূমিকা অপরিসীম। এমন পেক্ষাপটে, ‘ওনলি ওয়ান আর্থ’ এই স্লোগানে ১৯৭২ সালে ‘স্টকহোম কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট’-এ ৫ জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল। ১৯৭৩ সালে প্রথম বার উদযাপন হয় ‘বিশ্ব পরিবেশ দিবস’। এই বিষয়ে শিক্ষার্থী সাকিব বলেন, দিবসটির মূল লক্ষ্য হচ্ছে, প্লাস্টিক দূষণ রোধ করা তাছাড়া প্রাপ্ত অর্থ দিয়ে ডাস্টবিন তৈরি করব। যেন পরিবেশ ভালো থাকে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৫ জুন ২০২৩

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে বই উপহার!

লিংক কপি হয়েছে!