২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার নির্মাণ

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১০ জুন ২০২৩

পঞ্চগড় জেলা জজ আদালত চত্বরে আসা বিচারপ্রার্থী সাধারন মানুষদের জন্য নির্মান করা হলো বিশ্রামাগার।
বিশ্রামাগারের নাম দেয়া হয়েছে ন্যায়কুঞ্জ।

এ উপলক্ষে ১০ জুন শনিবার সকালে এক ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজনের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি স্থাপন করেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, জেলা দায়রা জজ মোঃ শরীফ হোসেন হায়দার, পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস,এম সিরাজুল হুদা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আমিনুর রহমান, পঞ্চগড় জেলা আদালতের বিজ্ঞ বিচারক ও পঞ্চগড় জেলা আইনজীবি সমিতির সদস্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১০ জুন ২০২৩

পঞ্চগড়ে আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার নির্মাণ

লিংক কপি হয়েছে!