২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে সাংবাদিক নাদিম হত্যার আসামী চেয়ারম্যান বাবু আটক

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৭ জুন ২০২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চিলাহাটি ইউনিয়নের চরতিস্তা পাড়া গ্ৰামের মুনতাজ ও মিস্টারের এর বাসা থেকে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তাদের সহযোগীদের আটক করা হয়।

জামালপুর জেলার বাংলানিউজের ডিস্ট্রিক করেসপনডেন্ট ও ৭১ টিভির বকশিগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সহ মোট তিন জনকে শনিবার ভোরে গ্ৰেপ্তার করে র্যাব।

তারা তাদের আত্বীয় বাড়িতে আত্মগোপন করেছিল। জানা যায় সেখান হতে চোরাই পথে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল।

জামালপুর জেলার অধিকাংশ লোকজন তিস্তাপড়া এলাকায় বসবাস করছিল। সে সুবাসে আত্মীয়তার সুত্র ধরে চেয়ারম্যান এখানে অবস্থান করছিল।

দেবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, র্যাব এর ইন্টেলিজেন্স ইউং এর একটি টিম অভিযান পরিচালনা করে। চিলাহাটি ইউনিয়নের চরতিস্তা পাড়া গ্ৰামের মুনতাজ এর বাড়ি থেকে প্রধান আসামী সহ দুই জন এবং মিস্টারের বাসা থেকে একজনকে গ্রেপ্তার করে র্যাব। বাবু এবং মুনতাজ সম্পর্কে চাচা ভাতিজা হয়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন বলেন এবিষয়ে দেবীগঞ্জ থানায় কোন কিছু জানানো হয় নি। আমারা খোঁজ নিয়ে জানতে পারি র্যাব এর একটি টিম তাদের গ্ৰেপ্তার করেছে।

গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় ১০/১২ জন সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে আহত অবস্থায় বকশিগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।

নিহত সাংবাদিক বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নাদিমের স্ত্রী মনিরা বেগমের অভিযোগ, ‌সংবাদ প্রকাশের জেরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন নাদিমের ওপর হামলা চালান।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৭ জুন ২০২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে সাংবাদিক নাদিম হত্যার আসামী চেয়ারম্যান বাবু আটক

লিংক কপি হয়েছে!